সহজ করে রসায়ন বিজ্ঞান শিখি
রসায়ন কাকে বলে?
বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পারিক রুপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।
গবেষণা কি?
পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন বা বিদ্যমান জ্ঞান যাচাই করার প্রক্রিয়াকেই গবেষণা বলে।
ব্যাপন (Diffusion) কাকে বলে?
কোন মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
নিঃসরণ কী?
কোন গ্যাসের উচ্চ চাপ থেকে সরু ছিদ্রপথে নিম্নচাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
গলন কাকে বলে?
তাপ প্রয়োগে কোন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রুপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে।
স্ফুটন কি?
তাপ প্রয়োগ করে তরল পদার্থকে গ্যাসে গ্যাসে রুপান্তর করার প্রক্রিয়াকে স্ফূটন বলে।
পাতন কি?
কোন তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।
পাতন = বাষ্পীভবন + ঘনীভবন
Distillation = Vaporization + Condensation
ঊর্ধ্বপাতন কাকে বলে?
যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে সে প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। এই পদার্থগুলোকে উদ্বাধী পদার্থ বলে।
