কারক
কারক কাকে বলে?
মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে।
কারক কত প্রকার?
১. কর্তা কারক
২. কর্মকারক
৩. করণ কারক
৪. অপাদান কারক
৫. অধিকরণ
৬. সম্বন্ধ কারক
কর্তা কারক কাকে বলে?
ক্রিয়া (verb) যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তা কারক বলে।
কর্ম কারক কাকে বলে?
যাকে আশ্রয় করে কর্তা (Subject) ক্রিয়া (verb) সম্পাদন করে তাকে কর্ম কারক বলে?
করণ কারক কাকে বলে?
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে? এই কারকে সাধারণ 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
অপাদান কারক কাকে বলে?
যে কারকে ক্রিয়ার উৎস (source) নির্দেশ (indicated) করা হয় তাকে অপাদান কারক বলে? এই কারকে সাধারণ 'হতে', 'থেকে' ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
অধিকরণ কারক কাকে বলে?
যে কারকে স্থান (place), কাল (time), বিষয় (subject matter) ও ভাব (manner) নির্দেশিত হয় তাকে অধিকরণ কারক বলে?
সম্বন্ধ কারক কাকে বলে?
যে বিশেষ (noun) ও সর্বনামের (pronoun) সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্পর্ক (relation) নির্দেশিত হয়। তাকে সম্বন্ধ কারক বলে। ক্রিয়া সঙ্গে সরাসরি সম্পর্ক নেই।
